লেটেস্ট আপডেট

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ১০৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের ধরনবিজ্ঞপ্তি দেখুন
বেতনবিজ্ঞপ্তি দেখুন
যোগ্যতাবিজ্ঞপ্তি দেখুন
শেষ তারিখবিজ্ঞপ্তি দেখুন
আবেদন প্রস্তুতি সহায়ক
এই অংশটি পোস্টের তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে ছোট সারাংশ দেখাবে।
পোস্ট বিশ্লেষণ করা হচ্ছে...

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ১০৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ লাইনম্যান পদে শুধুমাত্র যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন।

এক নজরে সার্কুলার তথ্য

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নামশিক্ষানবিশ লাইনম্যান
পদের ধরনচুক্তিভিত্তিক
পদের সংখ্যা১০৩৫
বেতন১৫৫০০ – ১৬৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাএস.এস.সি (SSC) বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদন শুরুর তারিখবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে
শেষ তারিখ১৯ মে ২০২৬
আবেদন ফি:২০০ টাকা
বয়স ১৮ - ২১ বছর
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিবিস্তারিত দেখতে ক্লিক করুন

লাইনম্যান পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে। প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ন্যূনতম ওজন ১১০ পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকা সাপেক্ষে প্রার্থীকে পরবর্তীতে চাকরিতে নিয়মিতকরণ করা হবে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রার্থীকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফরম (ফরম-১) ডাউনলোড করতে হবে।
  • উক্ত ফরম প্রার্থীকে নিজ হাতে (স্বহস্তে) পূরণ করতে হবে।
  • পূরণকৃত আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি যুক্ত করতে হবে।
  • এরপর প্রার্থীর নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তরে ১৯/০৫/২০২৬ তারিখ সকাল ৯:০০ টায় স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র ও কাগজপত্র জমা দিতে হবে। (ডাকযোগে বা কুরিয়ারে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না)।
  • আবেদন ফি: ২০০/- (দুইশত) টাকা। (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে)।

অফিসিয়াল আবেদন লিংক

সংরক্ষিত চাকরি
এখনও কোনো চাকরি সংরক্ষণ করা হয়নি।
সম্পন্ন হয়েছে