যারা ব্যাংক সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য মেঘনা ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বিস্তারিত তথ্য নিচ থেকে জেনে নিতে পারবেন।
এক নজরে সার্কুলার তথ্য
| প্রতিষ্ঠানের নাম | মেঘনা ব্যাংক পিএলসি |
|---|---|
| পদের নাম | ম্যানেজমেন্ট ট্রেইনি |
| পদের ধরন | ফুল-টাইম |
| পদের সংখ্যা | নির্ধারিত নয় |
| বেতন | প্রবেশনকালীন মাসিক ৬০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৭২,৮৬৪ টাকা |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
| বয়সসীমা | ৩২ বছর (২৪ মে ২০২৬ অনুযায়ী) |
| আবেদন শুরুর তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে |
| শেষ তারিখ | ২৪ মে ২০২৬ |
Meghna Bank Management Trainee Job Circular 2026
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 'মেঘনা ব্যাংক পিএলসি' (Meghna Bank PLC) এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাংকটি তাদের ম্যানেজমেন্ট লেভেলে ক্যারিয়ার গড়ার জন্য আগ্রহী প্রার্থীদের নিকট 'ম্যানেজমেন্ট ট্রেইনি' প্রোগ্রামে পদে আবদেনের আহ্বান করছে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি (UGC) অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক/স্নাতকোত্তর।
সকল একাডেমিক স্তরে ন্যূনতম সিজিপিএ (CGPA) ৪.০ এর মধ্যে ৩.০ অথবা ৫.০ এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে।
প্রথম বছরের শিক্ষানবিশ সময়কালে মাসিক বেতন সর্বসাকুল্যে বেতন ৬০,০০০/- টাকা। এবং সফলভাবে শিক্ষানবিশ শেষ করার পরে 'সিনিয়র অফিসার' হিসেবে মাসিক ৭২,৮৬৪/- টাকা বেতন চাকরি স্থায়ী করা হবে। এছাড়া প্রয়োজনে আরও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন।
কিভাবে আবেদন করবেন?
- আগ্রহী প্রার্থীকে মেঘনা ব্যাংক পিএলসি এর জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন অথবা https://career.meghnabank.com.bd/ এই লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
- নির্ধারিত সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।