ইসলামিক ফাউন্ডেশন তাদের রাজস্বখাতভুক্ত ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পরে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। যোগ্যতা সম্পুর্ন আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
এক নজরে সার্কুলার তথ্য
| প্রতিষ্ঠানের নাম | ইসলামিক ফাউন্ডেশন |
|---|---|
| পদের নাম | বিভিন্ন পদ |
| পদের ধরন | ফুল-টাইম |
| পদের সংখ্যা | ৬৫ |
| বেতন | ২২,০০০-৬৭,০১০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর/এমবিবিএস/কামিল বা সমমানের ডিগ্রি। |
| বয়সসীমা | ১৮ থেকে ৩০ বছর (কিছু পদের ক্ষেত্রে ৩২/৩৫/৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) |
| আবেদন শুরুর তারিখ | ৫ মে ২০২৬ |
| শেষ তারিখ | ০৮ জুন ২০২৬ |
পদভিত্তিক বিস্তারিত তথ্য
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন |
|---|---|---|---|
| উপপরিচালক | ০৫ | স্নাতকোত্তর বা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা। | ৩৫৫০০-৬৭০১০/- |
| সিনিয়র প্রোগ্রাম অফিসার | ০২ | স্নাতকোত্তর বা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা। | ২৩০০০-৫৫৪৭০/- |
| মেডিকেল অফিসার | ২০ | এম.বি.বি.এস ডিগ্রি এবং ২ বছরের অভিজ্ঞতা। | ২৩০০০-৫৫৪৭০/- |
| সহকারী পরিচালক | ০৮ | ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। | ২২০০০-৫৩০৬০/- |
| গবেষণা কর্মকর্তা | ০২ | ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। | ২২০০০-৫৩০৬০/- |
| স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার | ০৩ | এম.বি.বি.এস ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা। | ২২০০০-৫৩০৬০/- |
| ধর্মীয় প্রশিক্ষক | ০১ | ১ম শ্রেণীর কামিল ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর ডিগ্রি। | ২২০০০-৫৩০৬০/- |
| সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি) | ০১ | কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি (অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার)। | ২২০০০-৫৩০৬০/- |
| সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (পশু পাখি পালন ও মৎস্য চাষ) | ০২ | পশু পালন বা মৎস্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি (অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার)। | ২২০০০-৫৩০৬০/- |
| প্রোগ্রাম অফিসার | ১৮ | ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। | ২২০০০-৫৩০৬০/- |
| হিসাব রক্ষণ কর্মকর্তা | ০১ | বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। | ২২০০০-৫৩০৬০/- |
| ভাষা শিক্ষক (আরবী) | ০১ | আরবী সাহিত্যে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। | ২২০০০-৫৩০৬০/- |
| প্রোডাকশন ম্যানেজার | ০১ | স্নাতক ডিগ্রি এবং প্রোডাকশন ম্যানেজমেন্টে ৫ বছরের অভিজ্ঞতা। | ২২০০০-৫৩০৬০/- |
Islamic Foundation Job Circular 2026
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ 'ইসলামিক ফাউন্ডেশন' ৬৫ পদে নিয়োগে লক্ষ্যে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপপরিচালক, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক সহ মোট ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদে সর্বমোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীকে ইসলামের বাস্তব অনুযায়ী এবং দ্বীনি শিক্ষার মৌলিক বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
কিভাবে আবেদন করবেন?
- আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন পোর্টাল (https://ifb.teletalk.com.bd/) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
- একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন। তবে, একই দিনে একই সময়ে একাধিক আবেদন কৃত পদ সমূহে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবলমাত্র ১ টি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
- আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ Substantive ত্রুটি থাকলে প্রার্থিতা বাতিল হবে।