লেটেস্ট আপডেট
প্রতিদিন আপডেট হওয়া চলমান চাকরি সার্কুলার

বাংলাদেশের চলমান চাকরি সার্কুলার এক জায়গায়

সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও, আইটি ও অন্যান্য ক্যাটাগরির চাকরি দ্রুত খুঁজুন। প্রতিটি পোস্টে যোগ্যতা, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ এবং বিস্তারিত নির্দেশনা দেখুন।

চলমান চাকরি সার্কুলার

ক্যাটাগরি, চাকরির ধরন এবং কিওয়ার্ড অনুযায়ী খুঁজে নিন আপনার জন্য সঠিক চাকরি।

All Jobs সরকারি চাকরি ধরন: তথ্য লোড হচ্ছে...
শেষ তারিখ: তথ্য লোড হচ্ছে...
বেতন: তথ্য লোড হচ্ছে...
যোগ্যতা: তথ্য লোড হচ্ছে...

মোংলা বন্দর কর্তৃপক্ষ ১৩৯ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আপনার যোগ্যতা অনুযায়ী নিচে উল্লেখিত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

এক নজরে সার্কুলার তথ্য

প্রতিষ্ঠানের নামমোংলা বন্দর কর্তৃপক্ষ
পদের নামনিচে বিস্তারিত দেখুন
পদের ধরনফুল-টাইম (স্থায়ী ও অস্থায়ী)
পদের সংখ্যা১৩৯ জন
বেতন৮,২৫০ - ৫৩,০৬০/- টাকা (পদ অনুযায়ী ভিন্ন)
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর (পদ অনুযায়ী)
বয়সসীমা১৮ – ৩২ বছর
আবেদন শুরুর তারিখ২৯ এপ্রিল ২০২৬
শেষ তারিখ২৩ মে ২০২৬
লোকেশনমোংলা, বাগেরহাট-৯৩৫১, বাংলাদেশ।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন

পদভিত্তিক বিস্তারিত তথ্য

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন
চিকিৎসা কর্মকর্তা০১ টিঅনুন্য ১ (এক) বৎসরের ইন্টার্নি ট্রেনিং সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস (MBBS) ডিগ্রী।২২,০০০-৫৩,০৬০/- টাকা
চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)০১ টিঅনুন্য ১ (এক) বৎসরের ইন্টার্নি ট্রেনিং সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রী।২২,০০০-৫৩,০৬০/- টাকা
পরিসংখ্যান কর্মকর্তা০১ টিঅর্থনীতি/পরিসংখ্যান/অংক বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণীর স্নাতকোত্তর (সম্মান) সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।২২,০০০-৫৩,০৬০/- টাকা
অর্থ কর্মকর্তা০১ টিহিসাব বিজ্ঞানে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা একাউন্টিং-এ মেজরসহ এম.বি.এ।২২,০০০-৫৩,০৬০/- টাকা
নিরাপত্তা কর্মকর্তা০১ টিসামরিক/আধা-সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রীসহ পুলিশ/আনসার বিভাগের উপ-পরিদর্শক/সহকারী এডজুটেন্ট বা তদূর্ধ্ব পদে ৪ বৎসরের অভিজ্ঞতা।২২,০০০-৫৩,০৬০/- টাকা
ট্রাফিক অফিসার০২ টি১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।২২,০০০-৫৩,০৬০/- টাকা
সহকারী প্রকৌশলী (নৌ-যান)০১ টিনৌ অথবা নৌ-স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রী/ডি.ও.টি দ্বিতীয় শ্রেণী।২২,০০০-৫৩,০৬০/- টাকা
সহকারী নিরাপত্তা০১ টিস্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ০৩ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন অথবা সামরিক/আধা-সামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জে.সি.ও বা সমমানের কর্মকর্তা।১২,৫০০-৩২,২৪০/- টাকা
টেকনিশিয়ান (প্যাথলজি)০১ টিপ্যাথলজিতে ডিপ্লোমা/প্যারামেডিকস সার্টিফিকেটসহ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় উত্তীর্ণ।১১,০০০-২৬,৫৯০/- টাকা
গবেষণা সহকারী০১ টিঅর্থনীতি/পরিসংখ্যান/গণিতসহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী। উপরোক্ত বিষয়গুলির যেকোন একটিতে স্নাতকোত্তর ডিগ্রী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।১১,০০০-২৬,৫৯০/- টাকা
রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট০১ টিরেডিওগ্রাফি ডিপ্লোমাসহ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় উত্তীর্ণ।১০,২০০-২৪,৬৮০/- টাকা
মেডিকেল এ্যাসিস্ট্যান্ট০১ টিকোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পাস এবং মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ।১০,২০০-২৪,৬৮০/- টাকা
কম্পাউন্ডার০২ টিকম্পাউন্ডারশীপ সার্টিফিকেটসহ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় উত্তীর্ণ।৯,৭০০-২৩,৪৯০/- টাকা
লিডিং ফায়ারম্যান০২ টিকমপক্ষে ৮ম শ্রেণী পাসসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এ ট্রেনিং প্রাপ্ত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতা।৯,০০০-২১,৮০০/- টাকা
নিরাপত্তা হাবিলদার০১ টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।৮,৮০০-২১,৩১০/- টাকা
সুইপার কাম-মালী০২ টিঅষ্টম শ্রেণী পাস এবং মালী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।৮,২৫০-২০,০১০/- টাকা
নিরাপত্তা প্রহরী১১৮ টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।৮,২৫০-২০,০১০/- টাকা

১৩৯ টি পদে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মোংলা বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ রাজস্ব খাতভুক্ত একটি প্রতিষ্ঠান। সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠান ১৭ টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩৯ জন লোক নিয়োগ দেওয়া জন্য বিশাল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আরো দেখুন: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ১০৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশের স্থানী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ডাকযোগ বা কুরিয়ারে কোন আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

কিভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
  • www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে।
  • এরপর আবেদন ফর্ম (Bio-data) পূরণ করে সাবমিট করতে হবে।
  • আবেদন ফি: নির্দিষ্ট পদের জন্য নির্ধারিত আবেদন ফি বিকাশ, নগদ ইত্যাদি মাধ্যমে পরিশোধ করতে হবে।

অফিসিয়াল আবেদন লিংক


All Jobs সরকারি চাকরি ধরন: তথ্য লোড হচ্ছে...
শেষ তারিখ: তথ্য লোড হচ্ছে...
বেতন: তথ্য লোড হচ্ছে...
যোগ্যতা: তথ্য লোড হচ্ছে...

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ১০৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ লাইনম্যান পদে শুধুমাত্র যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন।

এক নজরে সার্কুলার তথ্য

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নামশিক্ষানবিশ লাইনম্যান
পদের ধরনচুক্তিভিত্তিক
পদের সংখ্যা১০৩৫
বেতন১৫৫০০ – ১৬৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাএস.এস.সি (SSC) বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদন শুরুর তারিখবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে
শেষ তারিখ১৯ মে ২০২৬
আবেদন ফি:২০০ টাকা
বয়স ১৮ - ২১ বছর
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিবিস্তারিত দেখতে ক্লিক করুন

লাইনম্যান পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে। প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ন্যূনতম ওজন ১১০ পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকা সাপেক্ষে প্রার্থীকে পরবর্তীতে চাকরিতে নিয়মিতকরণ করা হবে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রার্থীকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফরম (ফরম-১) ডাউনলোড করতে হবে।
  • উক্ত ফরম প্রার্থীকে নিজ হাতে (স্বহস্তে) পূরণ করতে হবে।
  • পূরণকৃত আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি যুক্ত করতে হবে।
  • এরপর প্রার্থীর নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তরে ১৯/০৫/২০২৬ তারিখ সকাল ৯:০০ টায় স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র ও কাগজপত্র জমা দিতে হবে। (ডাকযোগে বা কুরিয়ারে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না)।
  • আবেদন ফি: ২০০/- (দুইশত) টাকা। (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে)।

অফিসিয়াল আবেদন লিংক


এই ফিল্টারে কোনো চাকরি পাওয়া যায়নি। অন্য ক্যাটাগরি বা কিওয়ার্ড দিয়ে চেষ্টা করুন।
সংরক্ষিত চাকরি
এখনও কোনো চাকরি সংরক্ষণ করা হয়নি।
সম্পন্ন হয়েছে